চট্টগ্রামে মশা নিয়ন্ত্রণে নতুন প্রযুক্তি: সিটি কর্পোরেশন ব্যবহার শুরু করল বিটিআই লার্ভিসাইড

0
190
মশা নিধনে আমেরিকান প্রযুক্তির লার্ভিসাইড বিটিআই ব্যবহার শুরু চসিকের / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) প্রথমবারের মতো মশা নিয়ন্ত্রণের জন্য আমেরিকান প্রযুক্তির বিটিআই (Bacillus thuringiensis israelensis) লার্ভিসাইড ব্যবহার শুরু করেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড কার্যালয়ের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, কীটতত্ত্ববিদ রাশেদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চসিকের কর্মকর্তারা জানান, নতুন প্রযুক্তির ব্যবহার মশার লার্ভা ধ্বংসে কার্যকর হবে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সহায়ক হবে। বিটিআই এক প্রাকৃতিক ব্যাকটেরিয়া-ভিত্তিক লার্ভিসাইড, যা মানুষের জন্য নিরাপদ এবং পরিবেশে কোনো ক্ষতি করে না।

চসিক নিয়মিত ফগিং, নালা–নর্দমা পরিষ্কার, আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here