সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হাসেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গ্রামীণ সমাজের উন্নয়নে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা হাসেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার সদ্য অনুমোদিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন প্রচার সম্পাদক ও বোতলবুনিয়া স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম সিরাজ।

সভায় সংস্থার কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরে বক্তব্য দেন সহ-সভাপতি রোকেয়া বেগম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোসা. মারুফা মনি, দপ্তর সম্পাদক মো. রাশিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য মো. ফখরুল ইসলাম এবং সদস্য ইসরাত জাহান খুশী ও মো. আতাউল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম উপদেষ্টা ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খোন্দকার আব্দুল হাই এবং হাজীখালী ডিজিটাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত হাসেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থাটি হাজীখালী এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, খাতা, কলম, স্কেল, কাঠপেনসিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। এ ছাড়া গাছের চারা বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান এবং কৃষকদের কম্পোস্ট সার উৎপাদনের প্রশিক্ষণসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি।

এসব কার্যক্রমের মাধ্যমে এলাকায় সংস্থাটি পরিচিতি অর্জন করেছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর