সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধে লালপুরে সাইকেল র‍্যালি ও ফুটবল ম্যাচ

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

বাল্যবিয়ে, যৌন হয়রানি ও পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে জনসচেতনতা বাড়াতে নাটোরের লালপুরে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ভূমিহীন সংগঠনের বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কিশোর-কিশোরী দলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সাইকেল র‍্যালিটি উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মিল্কিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারীরা বাল্যবিয়ে, যৌন হয়রানি প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় বিভিন্ন সচেতনতামূলক বার্তা তুলে ধরেন।

এ উপলক্ষে আড়বাব ইউনিয়ন পরিষদের সামনে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান। যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির আহ্বায়ক আয়েশা সোহাগী জয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজেরা করি-এর রাজশাহী বিভাগীয় সমন্বয়ক পবিত্র সরকার, বাগাতিপাড়া অঞ্চল সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, লালপুর অফিসের সংগঠক রিনা মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে মিল্কিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

যৌন হয়রানি ও বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির আহ্বায়ক আয়েশা সোহাগী জয়া বলেন, বাল্যবিয়ে ও যৌন হয়রানি প্রতিরোধের পাশাপাশি কিশোর-কিশোরীদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর