বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

তাড়াশে যুবদল নেতার উদ্যোগে চলনবিলে ৫০ মণ মাছের পোনা অবমুক্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

সিরাজগঞ্জের তাড়াশে চলনবিলের উন্মুক্ত জলাশয়ে দ্বিতীয় দিনের মতো ৫০ মণ তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিব আহমেদ মাসুমের ব্যক্তিগত অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চলনবিলের উন্মুক্ত পানিতে মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শুকুর মির্জা, সদস্য জাহিদ খন্দকার, ২ নম্বর বারুহাস ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলামিন শেখসহ ৮ নম্বর ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজকরা জানান, উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশীয় জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় মানুষের মাছের চাহিদা পূরণে ভূমিকা রাখাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর