বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

শিবগঞ্জে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে শিবগঞ্জ উপজেলা মীর মুগ্ধ স্কয়ার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দৈনিক করতোয়ার শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি পবন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন রূপসী বিডি গ্রুপের চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, শিবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রায়হানুল হক রনি।

এ সময় এশিয়ান টিভির সাংবাদিক সাজু মিয়া, গোলজার রহমান, কামরুল হাসান, মিজানুর রহমান, কামরুজ্জামান, মিনহাজ আলী, গোলাম রাব্বানী, শিপন, জহুরুল ইসলাম সৈকত, শাকিল আহমেদ, স্বাধীন ইসলাম, মাসুদ রানা, সোহানুর রহমান সিয়াম, তৌহিদ হাসানসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়ার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন। তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক করতোয়া দীর্ঘদিন ধরে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পত্রিকাটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর