পার্বত্য অঞ্চলে সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে খাগড়াছড়ি রিজিয়ন ও লংগদু জোনের উদ্যোগে ক্যান্সারে আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য তাঁর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোনের পক্ষ থেকে ডানে আটারকছড়া এলাকার রিয়েল চাকমার ক্যান্সারে আক্রান্ত বাবার উন্নত চিকিৎসার জন্য এ আর্থিক সহায়তা দেওয়া হয়।
রিজিয়ন কমান্ডারের নির্দেশনায় লেফটেন্যান্ট শাহরিয়ার নাফিস অনুদানের অর্থ পরিবারের কাছে হস্তান্তর করেন।
আর্থিক সহায়তা গ্রহণ করে রিয়েল চাকমার পরিবার বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য এলাকায় শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়ন এবং বিভিন্ন মানবিক প্রয়োজনে লংগদু জোন নিয়মিতভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এই বাংলা/এমএস