বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

কুড়িগ্রামে মাদরাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে আবাসিক মাদরাসার ১১ বছর বয়সী এক শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মো. হাবিবুল্লাহ (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার হাবিবুল্লাহ উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের দোখলা পাড়া গ্রামের মো. নুর মোহাম্মদের ছেলে। তিনি একই ইউনিয়নের একটি আবাসিক মাদরাসায় শিক্ষকতা করেন।

পরিবারের অভিযোগ, শিশুটি ওই মাদরাসায় আবাসিক থেকে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে পড়াশোনা শেষে সে ঘুমিয়ে পড়ে। রাত আড়াইটার দিকে অভিযুক্ত শিক্ষক তাকে নিজের বিছানায় নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনা কাউকে জানালে ভয়ভীতি দেখানো হয় বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

শিশুটির মা জানান, বুধবার ভোরে বাড়িতে ফিরে শিশুটি পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে তাকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার চিকিৎসা দেন।

এরপর শিশুটির মা উলিপুর থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ মাদরাসা থেকে হাবিবুল্লাহকে গ্রেপ্তার করে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাঈদ ইবনে সিদ্দিক বলেন, অভিযোগ পাওয়ার পর ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর