শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ১২ জুলাই, ২০২৬

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :

মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে আলোচিত যুবক রঞ্জিত চৌহানকে হাতেনাতে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আদালত সূত্রে জানা যায়, আটক রঞ্জিত চৌহানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ বলেন, “মাদক সমাজ ও বিশেষ করে যুবসমাজের জন্য বড় অভিশাপ। মাদক নির্মূলে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে। কোনো মাদকসেবী বা মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত ফুলবাড়ীয়া গড়ে তুলতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর