রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে দেলদুয়ারকে হারিয়ে শুভসূচনা নাগরপুরের

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শনিবার, ১১ জুলাই, ২০২৬

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

সারা বিশ্বে বিশ্বকাপ ফুটবলের আবহের মধ্যেই টাঙ্গাইলে ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ লিগ পদ্ধতিতে ১০ম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর লিগ পর্বের খেলা শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে দেলদুয়ার উপজেলাকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে নাগরপুর উপজেলা দল।

শনিবার (১১ জুলাই) বিকেলে নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচের উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে এবং নাগরপুর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মিজানুর রহমান লাভলু।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের সহধর্মিণী মনোয়ারা বেগম মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহবুব হাসান এবং দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোহরা সুলতানা যুথি।

এ ছাড়া উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম, দেলদুয়ার উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, দেলদুয়ার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম ফেরদৌসসহ উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ক্রীড়া সংগঠক ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক।

৮০ মিনিটের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নাগরপুর উপজেলা ১-০ গোলে দেলদুয়ার উপজেলাকে পরাজিত করে টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করে।

এই সম্পর্কিত আরো খবর