পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নূরানী গেট এবং ৯ নম্বর ওয়ার্ডের পোরগোলা সরদার বাড়ি মসজিদ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন ঝোপঝাড়, জমে থাকা পানি ও ঝুঁকিপূর্ণ স্থান পরিষ্কার করা হয়। পাশাপাশি স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। অভিযান শেষে উপস্থিত অতিথিদের হাতে ‘সচিত্র বাংলাদেশ’ বই তুলে দেওয়া হয়।
অভিযানে কদমতলা ইউনিয়ন পরিষদের দফাদার আবুল হোসেন সরদার, বিএনপি নেতা মো. হারুন শেখ, কাজী তোফাজ্জল হোসেন টুলু, কদমতলা ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি এম এ নকিব নাছরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. মাজিদুল ইসলাম সূর্য, গ্রাম পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে স্থানীয় বাসিন্দাদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়।
এই বাংলা/এমএস