বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে ডিজিটাল ভূমি জোনিং বিষয়ক জেলা কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুরে ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ শীর্ষক অবহিতকরণ জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব দেলোয়ার হোসেন মাতুব্বর।

কর্মশালায় সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন অংশীজন অংশগ্রহণ করেন।

কর্মশালায় মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের আওতায় ভূমির সুষ্ঠু ও পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির প্রয়োগ, ডিজিটাল পদ্ধতির কার্যকর ব্যবহার এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রকল্পটির গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর