কিশোরগঞ্জে ক্যাসিনো জুয়া ও মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ৮
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
রবিবার, ২৮ জুন, ২০২৬
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাজেডুমরিয়া গ্রামে অভিযান চালিয়ে ক্যাসিনো জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। একই রাতে উপজেলার কালিকাপুর গ্রামে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে আটক চারজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে এবং মাদক সেবনের অভিযোগে আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ শাহজাহান খান,
সম্পাদক ও প্রকাশক কর্তৃক ১২, পুরানা পল্টন (এল মল্লিক কমপ্লেক্স, ৫ম তলা) ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও আর এস প্রিন্টিং প্রেস ৯২, আরামবাগ, মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।