নাটোর প্রতিনিধি :
নাটোরের সিংড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ ও ২০২৬-২৭ মৌসুম উপলক্ষে ৫ হাজার ৮৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, সার এবং বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের হলরুমে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ৫ হাজার কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হয়েছে। এছাড়া ৮২০ জন কৃষকের প্রত্যেককে ৫টি করে ফলজ গাছের চারা ও ৪০ কেজি করে জৈব সার এবং ৫০ জন কৃষককে ৫টি করে লেবু গাছের চারা ও ৮ কেজি করে জৈব সার বিতরণ করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু রায়হান, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. মিলন হোসেন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. হিরাদুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা উপস্থিত ছিলেন।

