কিশোরগঞ্জে ক্যাসিনো জুয়া ও মাদক সেবনের অভিযোগে গ্রেফতার ৮

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় পৃথক অভিযানে ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে চারজন এবং মাদক সেবনের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার হওয়া ক্যাসিনো জুয়ার মামলার আসামিরা হলেন— উপজেলার বাজেডুমরিয়া গ্রামের মৃত টেপু বর্মণের ছেলে দিলীপ রায় (৩০), মজনু মিয়ার ছেলে সাজু মিয়া (২০), মৃত জহির উদ্দিনের ছেলে আশরাফুল আলম ওরফে মিলন (৪০) এবং আব্দুর রাজ্জাকের ছেলে আশিকুজ্জামান ওরফে অনিক (২৬)।

এছাড়া মাদক সেবনের অভিযোগে গ্রেফতার হয়েছেন মুশরুত পানিয়ালপুকুর বালাপাড়া গ্রামের মহিদুল ইসলামের ছেলে ডালিম মিয়া (২২), আব্দুল হাকিমের ছেলে সায়েম ইসলাম (২০), পানিয়ালপুকুর দোলাপাড়া গ্রামের মনজব আলীর ছেলে সাঈদী ইসলাম (১৯) এবং মৃত আবতাব আলীর ছেলে মনিকুল ইসলাম (২০)।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কিশোরগঞ্জ থানা সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাজেডুমরিয়া গ্রামে অভিযান চালিয়ে ক্যাসিনো জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। একই রাতে উপজেলার কালিকাপুর গ্রামে পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করা হয়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে আটক চারজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে এবং মাদক সেবনের অভিযোগে আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে রোববার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here