মোংলায় কোস্ট গার্ডের মেডিক্যাল ক্যাম্পে ২২১ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাগেরহাট প্রতিনিধি :

 

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে একটি বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে উপকূলীয় অঞ্চলের ২২১ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোংলা থানার জয়মনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। বাংলাদেশ কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় আয়োজিত ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান করেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত মানুষের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দুর্গম অঞ্চলের নিম্ন আয়ের মানুষের কাছে মৌলিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ছিল এ কর্মসূচির মূল লক্ষ্য।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসার পাশাপাশি রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে নিয়মিত এ ধরনের কর্মসূচি চালুর দাবি জানান।

কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, জননিরাপত্তার পাশাপাশি মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমও তাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, দুর্গম উপকূলীয় এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার মধ্যে এই মেডিক্যাল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং সাধারণ মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here