খাগড়াছড়িতে খালেদা জিয়ার স্মরণসভায় শতাধিক আ. লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান

0
155
খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার স্মরণসভায় লিটন চন্দ্র ভৌমিক নেতৃতে শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগদান / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি বাজারে আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণসভায় লিটন চন্দ্র ভৌমিকের নেতৃত্বে শতাধিক জেলা আওয়ামী লীগ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

রোববার রাত ৮টার দিকে শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার হাতে নতুনদের ফুলের মালা প্রদান করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নারী-পুরুষও উপস্থিত হয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

নেতাকর্মীদের যোগদানের মাধ্যমে খাগড়াছড়িতে বিএনপির সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here