কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ৩ নম্বর ফুলবাড়ী ইউনিয়নের বজরের খামার এলাকা থেকে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ফুলবাড়ী থানার বজরের খামার এলাকার বাসিন্দা মোঃ শাহিন আলম (২৬)।
সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে শাহিন আলমের নিজ বসতবাড়ি থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করে এবং তাকে হাতেনাতে গ্রেফতার করে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ. এস. এম মুক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুলবাড়ী থানা পুলিশ সফল অভিযানের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
এই বাংলা/এমএস
টপিক

