
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর-১ আসনের সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব ও সংকটকালে নেতৃত্বদানকারী হিসেবে পরিচিত অধ্যক্ষ আলমগীর হোসেনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ জালিস মাহমুদ।
এক বিবৃতিতে জালিস মাহমুদ বলেন, পিরোজপুরের রাজনৈতিক সংকট থেকে শুরু করে সাধারণ মানুষের যেকোনো দুর্দিনে অধ্যক্ষ আলমগীর হোসেন সবসময় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তিনি এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত একজন ত্যাগী ও শিক্ষিত নেতা, যাঁর প্রয়োজনীয়তা পিরোজপুর-১ আসনে এখন সবচেয়ে বেশি।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ব্যক্তিগতভাবে ভোট প্রার্থনা করে তিনি বলেন, পিরোজপুরের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অধ্যক্ষ আলমগীর হোসেন যে আপসহীন ভূমিকা রেখেছেন, তা রাজনৈতিক কর্মীদের জন্য অনুকরণীয়।
তাঁর মতে, পিরোজপুরের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে অধ্যক্ষ আলমগীর হোসেনের কোনো বিকল্প নেই। এজন্য তিনি আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করার জন্য এলাকার সকল ভোটারের প্রতি আহ্বান জানান।
জালিস মাহমুদ আরও বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেনের নেতৃত্বে পিরোজপুর একটি আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব অঞ্চলে রূপ নিতে পারে। সাধারণ মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে তাঁর বিজয় এখন সময়ের প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।
