সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন করেছেন ওষুধ ব্যবসায়ীরা। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এ সিদ্ধান্তের প্রতিবাদে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ নভেম্বর) সকালে টাঙ্গাইল-নাগরপুর-আরিচা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করেন। তাঁরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে নিজেদের দাবিগুলো বিবেচনার আহ্বান জানান। একই সঙ্গে বন্ধ হওয়া সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সহসভাপতি পংকজ কুমার সাহা, উপদেষ্টা কালাচাঁদ পোদ্দার ও শরিফুল ইসলাম বাবুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা।
মানববন্ধন থেকে বক্তারা তাঁদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
এই বাংলা/এমএস