নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কুমিল্লায় সমাবেশ করেছে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল। জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক শিবলুর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেওয়া নেতারা বলেন, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা কুমিল্লার মাটিতে হতে দেওয়া হবে না।
এ সময় জেলা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ারুল হক বলেন, বাংলাদেশের কোথাও নাশকতা, অরাজকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। জনগণের জানমাল এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবেন।
সমাবেশ থেকে যেকোনো ধরনের নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান নেতারা।
এই বাংলা/এমএস