বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে ঘিওরে বিএনপির বিক্ষোভ মিছিল

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

দেশজুড়ে সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতা প্রতিরোধের দাবিতে মানিকগঞ্জের ঘিওরে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দলীয় নেতাদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ঘিওর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ, সহিংসতা প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাবেক যুগ্ম সহসভাপতি মির্জা এজাজ, যুগ্ম সম্পাদক মো. জানে আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন ভূঁইয়া, মিজানুর রহমান খান কুদরত, সাবেক প্রচার সম্পাদক মো. কামরুল হাসান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মৃধা মো. মাসুদ রানা, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম তপন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিব ইব্রাহিম খান সাগর ও তাজুল ইসলাম তারেক, ঘিওর ইউনিয়ন যুবদলের সভাপতি রাহাতুজ্জামান খান আলতাফ, সাংগঠনিক সম্পাদক মীর মুকুল, সিনিয়র সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সবুজ বেপারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে নেতাকর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর