শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাঁঠালিয়ায় দুই কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজ ও মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজের হলরুমে নবীনবরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ এ কে এম কামরুজ্জামান।

সভায় প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতার হোসেন নিজাম, আবদুস ছোমেদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউল হোসেন মাসুদ ও আওরাবুনিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক সুশীল চন্দ মিস্ত্রি।

সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক স্মৃতি রানী, প্রভাষক মো. মতিউর রহমান ও শিক্ষার্থী লামিয়া আক্তারসহ অনেকে।

এদিন আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজেও নবীনবরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী অধ্যাপক সমীর কুমার সাহা, মো. ইউসুফ আলী খান, মো. জাহাঙ্গীর আলম, প্রভাষক মো. শাহ জামাল, ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা মাকসুদুর রহমান ও শিক্ষার্থী জেনির খানসহ অনেকে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর