চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা অটো মালিক সমিতির বিশেষ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা ফায়ার সার্ভিসের পশ্চিম পাশে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অটো মালিক সমিতির সভাপতি মো. মিলন আলীর সভাপতিত্বে সভায় দলদলী ইউনিয়ন অটো মালিক সমিতির সভাপতি মো. ফারুক আলী মেম্বার, অটো মালিক মো. মাসুদ রানা, উপজেলা অটো মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমানসহ সমিতির অন্যান্য সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন রাজু আহমেদ।
সভায় বক্তব্য দেন সমিতির সাবেক সহসাধারণ সম্পাদক মো. সেজাবুর রহমান, সহকারী কোষাধ্যক্ষ মো. আরিফুল ইসলাম, সদস্য মো. আমিরুল ইসলাম, মো. সামায়ুন রেজা, মো. বাবুল আক্তার বাবু ও মো. মোশাররফ হোসেনসহ অন্যরা।
সভাপতির বক্তব্যে মো. মিলন আলী বলেন, উপজেলা অটো মালিক সমিতি একটি বৈধ সংগঠন। তাই সদস্যদের মধ্যে কোনো ধরনের ঝগড়া-বিবাদে না জড়িয়ে পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের মাধ্যমে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে কাজ করার আহ্বান জানান।
এই বাংলা/এমএস