শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

কাঁঠালিয়া প্রেসক্লাবে মহারাজ হোসেনের রোগমুক্তি কামনায় দোয়া

ঝালকাঠি প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

ঝালকাঠির কাঁঠালিয়া প্রেসক্লাবের দাতা সদস্য মো. মহারাজ হোসেনের রোগমুক্তি এবং তাঁর প্রয়াত পিতা মোশারেফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

মহারাজ হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত সপ্তাহে তাঁর বাবা মোশারেফ হোসেন মারা যান। এ কারণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে মহারাজ হোসেনের দ্রুত রোগমুক্তি এবং তাঁর প্রয়াত বাবার রুহের মাগফিরাত কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ কাজী মাওলানা মো. নুরুজ্জামান ও হাফেজ মো. ইব্রাহিম খলিল।

অনুষ্ঠানে ডিজিএফআই সদস্য সার্জেন্ট মো. আমান উল্লাহ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. ওমর ফারুক সুমন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সিকদার মো. কাজল, দৈনিক বিজনেস ফাইলের উপদেষ্টা মো. জুশফিকুর রহমান জুয়েল, প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, সহসভাপতি ফয়সাল আহম্মেদ মিঠু, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, রাজাপুর উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মো. সোহানুর রহমান, কাঁঠালিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. মাসুম খান আসাদ, উপজেলা ম্যারেজ রেজিস্ট্রার (কাজী) মো. মুজাহিদুল ইসলাম, কায়দাবাদ মাদ্রাসার শিক্ষক মো. শাহ আলীসহ প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মহারাজ হোসেনের রোগমুক্তি এবং তাঁর প্রয়াত পিতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর