বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের নিয়ে মোকামতলা মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ৩৫০ জনের বেশি নবীন শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মোকামতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ, প্রতিমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম, মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ফটু এবং জমিদাতা মাহমুদুল হাসান চয়নসহ অন্যরা।

বক্তারা নবাগত শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকরা নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথমবারের মতো ৩৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে।

প্রতিষ্ঠানটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে বলে আয়োজকরা জানান।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর