বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরের নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ

পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

পিরোজপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মুহাম্মদ তালেবুর রহমান ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুরে যোগদানের আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানে পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর