বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কিচক মীর শাহে আলম কলেজে নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার শিবগঞ্জের কিচক মীর শাহে আলম কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের পরিচিতি ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোস্তাফিজার রহমান রাজা।

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা বলেন, শিক্ষাজীবনের শুরু থেকেই অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে কলেজের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকারা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, শিবগঞ্জের কিচক ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে কিচক মীর শাহে আলম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে প্রতিষ্ঠিত বলে জানানো হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর