শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য ও ভূমি অধিকার বিষয়ক জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
  • প্রকাশকালঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

নাটোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য অধিকার, অর্থনৈতিক উন্নয়ন, জীবিকা এবং ভূমি অধিকার ও ভূমি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা নিডা, অর্পা, লাসটার ও পিকেএসএসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রকল্প কো-অর্ডিনেটর জেকের আলী রায়হানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক সুমনী আক্তার।

সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আসমা খাতুন, স্থানীয় সরকারের উপপরিচালক শামীম হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ, সাংবাদিক কালিদাস রায়, পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, লাসটারের নির্বাহী পরিচালক লায়লা আরজুমান্ড, নিডার নির্বাহী পরিচালক জাহানারা বিউটি, অর্পার নির্বাহী পরিচালক ওহিদুজ্জামান এবং আসউসের নির্বাহী পরিচালক নরেশ ওরাঁওসহ সংশ্লিষ্টরা।

সভায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, অর্থনৈতিক উন্নয়ন এবং ভূমি অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর