মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

লংলা আধুনিক ডিগ্রি কলেজে মেধাবৃত্তি বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
কুলাউড়ার লংলা ডিগ্রি কলেজে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পুর্ন / ছবি - এই বাংলা

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :

কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ও গাইড শিক্ষকদের সাথে মতবিনিময় সভা এবং কলেজের প্রাক্তন প্রভাষক ও লন্ডন প্রবাসী জালাল উদ্দীন চৌধুরীর উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

২০ নভেম্বর দুপুরে কলেজ মিলনায়তনে প্রদর্শক শমরেশ দাসের উপস্থাপনা ও কলেজের সহকারী অধ্যাপক নজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আতাউর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে কলেজের সুনাম বাড়াতে হবে। নিয়ম-শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন— “ভালো ফলাফল করতে পারলে দেশ ও জাতির জন্যও বড় অবদান রাখা সম্ভব।”

কলেজের প্রাক্তন প্রভাষক জালাল উদ্দীন চৌধুরীর অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়ায় প্রধান অতিথি তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন—
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ বাহার, যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক নাজমা বানু, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রজিত রায়, কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. হেলাল খান, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জয়ন্ত কুমার দেব, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মালিক হোসেন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মো. গোলাপ মিয়া, প্রভাষক মাওলানা মাহবুবুর রহমান, আক্তার হুসেন, সাফায়েত উল্লা, মিঠন চক্রবর্তী, মারুফ কিবরিয়া, প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, তুফায়েল বেগ, শিক্ষার্থী এম এ কায়ুম, শিপন মিয়া প্রমুখ।

এছাড়াও কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রবাসী প্রাক্তন প্রভাষক জালাল উদ্দীন চৌধুরীর অর্থায়নে কলেজের মেধাবী ৯ শিক্ষার্থীর মাঝে নগদ ১০ হাজার টাকা এবং কলেজের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর