মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নিরালী বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে বিএডিসি সার ডিলার মেসার্স প্রধান ট্রেডার্সের স্বত্বাধিকারী তারা মিয়াকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযোগের ভিত্তিতে নিরালী বাজারে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধের সত্যতা পাওয়া যায়। পরে ডিলার তারা মিয়াকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার বিষয়ে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. লুৎফে আল মুঈজ এবং সংশ্লিষ্ট ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষা এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস