মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন

ডিমলা রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

ডিমলা (নীলফামারি) প্রতিনিধি
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডিমলা রিপোর্টার্স ইউনিটির ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক বাদশা সেকেন্দার ভুট্টো, সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আজকের সংগ্রামের সাংবাদিক মোস্তাহার আলম লেবু এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ঘোষণার সাংবাদিক রায়হান পারভেজ নয়ন।

নতুন কমিটিতে দৈনিক আমার দেশের সাংবাদিক রফিকুল ইসলাম সোহাগ খানকে দপ্তর সম্পাদক, দৈনিক ইনকিলাবের সাংবাদিক আব্দুর রাজ্জাককে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং দৈনিক সময়ের কাগজের সাংবাদিক মাসুদ রানাকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি স্বপ্না আক্তার ও সাধারণ সম্পাদক আল-আমিনের অনুমোদনে দুই বছরের জন্য এ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

ডিমলা রিপোর্টার্স ইউনিটি স্থানীয় পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড, জনদুর্ভোগ, সামাজিক সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে নবগঠিত কমিটি কাজ করবে।

নবনির্বাচিত সভাপতি বাদশা সেকেন্দার ভুট্টো বলেন, “ডিমলা রিপোর্টার্স ইউনিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও জনস্বার্থে কাজ করবে। সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংগঠনের সদস্যরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।”

তিনি সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোস্তাহার আলম লেবু বলেন, স্থানীয় পর্যায়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, নবগঠিত কমিটি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার পাশাপাশি ডিমলার ইতিবাচক সংবাদগুলো জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর