শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

পিতার কবর জিয়ারতের মধ্য দিয়ে স্বতন্ত্র প্রার্থী তাপসের নির্বাচনী প্রচারণা শুরু

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
নবীনগরে সাবেক এমপির কবর জিয়ারত ও বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় মিলাদে অংশ নিলেন স্বতন্ত্র প্রার্থী / ছবি - এই বাংলা

নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের যশাতুয়া নিজ গ্রামে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী কাজী মো. নাজমুল হোসেন তাপস তার পিতা, ব্রাহ্মণবাড়িয়া-০৫ নবীনগর আসনের চারবারের সাবেক এমপি ও বীরমুক্তিযোদ্ধা মরহুম কাজী মো. আনোয়ার হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রোববার (৪ জানুয়ারি) বিকেলে মরহুম কাজী মো. আনোয়ার হোসেন প্রতিষ্ঠিত মাদ্রাসা প্রাঙ্গণে কবর জিয়ারত ও রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি বাংলাদেশের আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

কাজী মো. নাজমুল হোসেন তাপস বলেন, “বাবার কবর জিয়ারত শেষে আমরা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করেছি। আপনারা আগেও আমাদের পাশে ছিলেন, এবারও থাকবেন বলে আমি আশাবাদী। আপনিই আমার শক্তি।”

উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভার নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমর্থকরা।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর