নাটোরের বড়াইগ্রামে বিয়ের তিনমাস না পেরুতেই নববধুর রহস্যজনক মৃত্যু

0
141
নাটোরের বড়াইগ্রামে তৃতীয় বিয়ের তিন মাসেই গৃহবধু আদরী খাতুনের রহস্যজনক মৃত্যু / ছবি - সংগৃহীত

নাটোর প্রতিনিধি :

নাটোরের বড়াইগ্রামে বিয়ের মাত্র তিন মাসের মাথায় আদরী খাতুন (১৯) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। ৩১ ডিসেম্বর দুপুরে উপজেলার কুজাইল গ্রামের নিজের শশুরবাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আদরী খাতুন ওই এলাকার লোকমানের ছেলে মো. মাহিমের স্ত্রী এবং তালশো মাঝপাড়া গ্রামের দিনমজুর ছুমির উদ্দিনের মেয়ে। চার বোনের মধ্যে আদরী ছিলেন তৃতীয়। তার মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভ দেখা দিয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

পরিবারের অভিযোগ, বিয়ের সময় যৌতুকের কোনো দাবি না থাকলেও পরবর্তীতে স্বর্ণালঙ্কারের জন্য আদরীর ওপর চাপ সৃষ্টি করা হতো। স্বামী মাহিম, শাশুড়ি ও ননদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও উঠেছে। আদরী তার দুর্দশার কথা পরিবারের কাছে জানালে বাবার বাড়িতে নিতে চাইলে স্বামীপক্ষ রাজি না হয়ে সময় বেঁধে দেন। গরিব পিতার শেষ সম্বল একটি গরু বিক্রি করে স্বর্ণালঙ্কার কেনার চেষ্টা করা হয়। অভিযোগ অনুযায়ী, এই পরিস্থিতিতে যৌতুকের লোভে আদরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় এলাকাবাসী দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানিয়েছেন, নিহত আদরের পিতা থানায় এজাহার দায়ের করেছেন। আদরীর মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here