বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

আ.লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে বিএনপির নেতাকর্মী

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত সর্বাত্মক লকডাউন কর্মসূচির প্রতিবাদ এবং সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের কথা জানিয়ে দেশীয় অস্ত্র হাতে ঢাকা-খুলনা মহাসড়কে অবস্থান নিয়েছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার জয়বাংলা ও ঝাটরদিয়া এলাকায় মহাসড়কে তাঁদের অবস্থান করতে দেখা যায়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুলের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় তাঁদের কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা যায়।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং লকডাউন কর্মসূচির আড়ালে কেউ নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা প্রতিহত করতেই তাঁরা মহাসড়কে অবস্থান নিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়বুর রহমান মাসুদ, সদস্যসচিব নাজমুল হোসেন রাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর