বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

মহালছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে টমটম, নারীসহ আহত ৫

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

খাগড়াছড়ির মহালছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে একটি ব্যাটারিচালিত টমটম। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের লেমুছড়ি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর একটি টহল দল আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

আহত ব্যক্তিরা হলেন—ক্যায়াংঘাট ইউনিয়নের মো. ছগীর আহম্মেদ (২৫) ও মুরশিদা আক্তার (৩০) এবং মাইসছড়ি ইউনিয়নের কালোপাহাড় এলাকার মাহবুব হোসেন (৩২), জামাল উদ্দিন (৩২) ও ফাতেমা আক্তার (২২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পাকিজাছড়ি থেকে চারজন যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত টমটম মহালছড়ি উপজেলা সদরের উদ্দেশে রওনা হয়। পথে খাগড়াছড়ি-রাঙামাটি সড়কের বদনালা এলাকা পেরিয়ে লেমুছড়ি বটতলায় পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে চালকসহ পাঁচজন আহত হন।

দুর্ঘটনার সময় খাগড়াছড়িগামী সেনাবাহিনীর একটি গাড়িবহরের সদস্যরা ঘটনাটি দেখতে পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে এবং অপর তিনজনকে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে মহালছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় সেনাবাহিনীর একটি দল মহালছড়ি থেকে মাইসছড়ি সড়কে নিয়মিত টহল দিচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করে।

দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং জরুরি পরিস্থিতিতে সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় মহালছড়ি জোন কর্তৃপক্ষ।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর