বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কিশোরগঞ্জে বিনামূল্যে সরিষার বীজ ও সার পেলেন ১ হাজার কৃষক

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
  • প্রকাশকালঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

নীলফামারীর কিশোরগঞ্জে কৃষি প্রণোদনার আওতায় ১ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বীজ ও সার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমসহ আরও অনেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম জানান, সরিষার আবাদ লাভজনক। কৃষকদের এ ফসল চাষে আরও উৎসাহিত করতে সরকার বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করছে।

এই বাংলা/এমএস

এই সম্পর্কিত আরো খবর