মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের পরিকল্পনা সভা

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি :

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নবিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা তথ্য অফিস পিরোজপুরের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় জেলা শহরের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে এবং তথ্য অফিসার সাইফুদ্দিন আল মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ এবং বরিশাল অঞ্চলের এসবিসি অফিসার মো. আব্দুল জলিল।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিরোধ ও করণীয় বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তিনি জানান, তরুণ ও স্বেচ্ছাসেবকরা মাঠপর্যায়ে মানুষকে সচেতন করতে সক্রিয় ভূমিকা রাখলে ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।

সভায় অংশগ্রহণকারী কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের সঙ্গে এলাকাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, মশার প্রজননস্থল ধ্বংস এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। শেষে স্বেচ্ছাসেবকরা নিজ নিজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সম্পর্কিত আরো খবর