উলিপুরে ২৫২ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অভিযান চালিয়ে ২৫২ পিস ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের উত্তর বালাডোবা মুচিপাড়া এলাকায় তাদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মো. আদম আলী (৫৫) ও তার স্ত্রী মোছা. বেহুলা বেগমকে (৪৬) গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে ২৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা রাখার অভিযোগে স্বামী-স্ত্রীকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কুড়িগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, জেলাজুড়ে মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here