রানী ভবানী রাজবাড়ি পরিদর্শনে ফ্রান্সের রাষ্ট্রদূত

নাটোর প্রতিনিধি :

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে নাটোরের ঐতিহাসিক রানী ভবানী রাজবাড়ি পরিদর্শন করেছেন।

রাজবাড়ীর প্রধান ফটকে রাষ্ট্রদূতকে স্বাগত জানান প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নাটোর রানী ভবানী রাজবাড়ীর সহকারী কাস্টোডিয়ান মো. ইমরান হোসেন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ।

পরিদর্শনের সময় সহকারী কাস্টোডিয়ান রাষ্ট্রদূতকে রাজবাড়ীর ছোট তরফ, বড় তরফসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখান। পাশাপাশি রানী ভবানী রাজবাড়ীর ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

রাজবাড়ী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে নাটোরের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি রাজশাহী ও রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীন অন্যান্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাও পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।

সফরের শেষ পর্যায়ে নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ রাষ্ট্রদূতের হাতে নাটোরের ইতিহাস ও ঐতিহ্যবিষয়ক একটি গ্রন্থ স্মারক হিসেবে তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here