বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

মিরসরাইয়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি উল্টে শিক্ষার্থীসহ নিহত ২

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
মিরসরাইয়ের বড়তাকিয়াতে দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী সহ ২ জন নিহত হয়েছে / ছবি - এই বাংলা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :

 

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি অটোরিকশাকে দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে মিরসরাই উপজেলার বড়তাকিয়া এলাকায় যাত্রী ওঠানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন খাদেজা আক্তার (১৬), তিনি স্থানীয় যাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর নিহত ব্যক্তি সিএনজি অটোরিকশার চালক হলেও তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশাটি মহাসড়কের পাশে যাত্রী ওঠানোর জন্য দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় সিএনজিটি সড়ক থেকে ছিটকে পাশের একটি পুকুরে পড়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার হায়াতুন্ন নবী জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

এই সম্পর্কিত আরো খবর