পিরোজপুরে মাদার্শী বাজারে শামীম সাঈদীর নির্বাচনী জনসভা

0
207
ইকড়ি মাদার্শী বাজারে আলহাজ্ব শামীম সাঈদীর নির্বাচনী জনসভা / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর-২ আসনের নির্বাচনী মাঠ এখন সরগরম। এরই অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ৪ নং ইকড়ি ইউনিয়নের মাদার্শী বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন অত্র আসনের প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী।

মাদার্শী বাজারের স্থানীয় ভোটার ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জনসভাটি এক বিশাল গণসমাবেশে পরিণত হয়। সভায় শামীম সাঈদী এলাকার উন্নয়ন এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী বলেন, “এলাকার মানুষের সেবা করা এবং সমাজে ইনসাফ কায়েম করাই আমাদের মূল লক্ষ্য। বিগত দিনে আমরা সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম এবং আগামীতেও থাকতে চাই। একটি উন্নত ও বৈষম্যহীন সমাজ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকের জয়ের কোনো বিকল্প নেই।”

সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও মাদার্শী বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা এলাকার শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ভোটারদের সচেতন হওয়ার পরামর্শ দেন। সভায় উপস্থিত সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সমাবেশ শেষে প্রার্থী স্থানীয় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here