বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে গেজেটেড হলেন কাঁঠালিয়ার কৃতী সন্তান ডা. মোহাম্মদ আসাদুজ্জামান

0
142
কাঁঠালিয়ার সন্তান ডা. মো. আসাদুজ্জামান / ছবি - সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নের চিংড়াখালী গ্রামের কৃতী সন্তান ডা. মোহাম্মদ আসাদুজ্জামান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে গেজেটেড হয়েছেন।

ডা. মোহাম্মদ আসাদুজ্জামান বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর দেশি ও বিদেশি বিভিন্ন উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এফসিপিএস (মেডিসিন–গ্যাস্ট্রোএন্টারোলজি) কোর্সে এইচএমও হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি চিংড়াখালী গ্রামের মো. মনিরুজ্জামান জুয়েলের জ্যেষ্ঠ সন্তান। ডা. আসাদুজ্জামান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন।

তার এই সাফল্যে চিংড়াখালী গ্রামসহ কাঁঠালিয়া উপজেলার সর্বস্তরের মানুষ আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তিনি ভবিষ্যতে মানবতার সেবায় বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন।

ডা. মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, “আমি নিজেকে আজীবন আত্মমানবতার সেবায় নিয়োজিত রাখতে চাই।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here