কুলাউড়ায় অগ্নিকান্ডে হতদরিদ্র কৃষকের ঘর ক্ষতিগ্রস্ত

0
464
পৃথিমপাশার সালিকা গ্রামে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড / ছবি - এই বাংলা

কুলাউড়া প্রতিনিধি :

 

কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউনিয়নের সালিকা গ্রামে মঙ্গলবার রাতে অগ্নিকান্ডে কুতুব মিয়ার (৬৮) বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ টাকার মতো।

অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। স্থানীয়রা আগুন দেখে দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করেন। সফাত আলিসহ এলাকার মানুষরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হন। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়।

স্থানীয় ইউপি সদস্য ও সাবেক সদস্যরা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে এসে সহায়তা করেছেন। কুতুব মিয়া হতদরিদ্র এক কৃষক দিনমজুর। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরী ও সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

কুতুব মিয়ার স্ত্রী বলেন, অগ্নিকাণ্ডে ঘরের সব আসবাবপত্র পুড়ে গেছে এবং কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা সম্ভব হয়নি।

কুলাউড়া উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত লিডার ফেরদৌস মিয়া বলেন, আগুনে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে স্থানীয়দের দ্রুত উদ্যোগের কারণে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুৎ সংযোগের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here