পিরোজপুরে ভোট সচেতনতায় ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান

0
145
পিরোজপুরে ভোটার সচেতনতায় জেলা তথ্য অফিসের ‘ট্রাক সঙ্গীতানুষ্ঠান’ / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর জেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাধারণ ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিস উদ্যোগী হয়েছে। ‘দেশের চাবি আপনার হাতে’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন পিরোজপুর জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন। এ সময় সহকারী তথ্য অফিসার মোঃ আবদুল্লাহ আল মাসুদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রচারণার জন্য একটি সুসজ্জিত ট্রাককে অস্থায়ী মঞ্চে পরিণত করা হয়, যেখানে স্থানীয় লোকসংগীত শিল্পীরা গান ও বাদ্যযন্ত্রের মাধ্যমে সাধারণ মানুষকে ভোটের গুরুত্ব ও নাগরিক অধিকার বিষয়ে সচেতন করেন। অনুষ্ঠানের মূল কেন্দ্রবিন্দু ছিল ‘গণভোট ২০২৬’ এবং সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণকে উৎসাহিত করা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সঙ্গীতানুষ্ঠানে দেশাত্মবোধক, নির্বাচনী সচেতনতামূলক এবং দেহতত্ত্ব বিষয়ক গান পরিবেশন করা হয়। স্থানীয় বাউল শিল্পী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। ট্রাকের চারপাশে সাধারণ পথচারী ও দর্শকদের ভিড় লক্ষ্য করা যায়।

জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিৎ চৌধুরী বলেন, “সাধারণ মানুষের কাছে নির্বাচনের বার্তা সহজে পৌঁছে দিতে গান একটি কার্যকর মাধ্যম। গানের মাধ্যমে বার্তা মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।”

ব্যানার ও পোস্টারে সজ্জিত এই ভ্রাম্যমাণ মঞ্চ থেকে ভোটারদের প্রতি আহ্বান জানানো হয় যেন তারা নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। স্থানীয় সচেতন নাগরিক সমাজ জেলা তথ্য অফিসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here