সাটুরিয়ায় কৃষক দলের নির্বাচনী সভায় আফরোজা খানম রিতা

0
143
সাটুরিয়ায় কৃষক দলের সভায় আফরোজা খানম রিতা / ছবি - এই বাংলা

সাটুরিয়া প্রতিনিধি :

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতা বলেছেন, শুধু পদে বসে থাকলে চলবে না; কৃষকদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে সংগঠিতভাবে কাজ করতে হবে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ভাটারা গ্রামের খলিল তালুকদারের বাড়িতে সাটুরিয়া উপজেলা কৃষক দলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

সভায় আফরোজা খানম রিতা বলেন, ব্যক্তিগত দ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে বারবার যেতে হবে এবং তাদের রায় নেওয়ার জন্য ঘরে ঘরে পৌঁছাতে হবে বলে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নেতা নন; তিনি দেশের কোটি মানুষের নেতা। দেশের মানুষের দুঃখ-কষ্ট উপলব্ধি করেই তিনি রাজনীতিতে সক্রিয় রয়েছেন। পরিবারে একের পর এক শোক সত্ত্বেও তিনি ভেঙে পড়েননি উল্লেখ করে রিতা বলেন, তাকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট দিতে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সভায় তিনি স্পষ্ট করে বলেন, এ সভায় ভোট চাওয়া উদ্দেশ্য নয়; সংগঠনকে শক্তিশালী করাই মূল লক্ষ্য। কোনো নেতা কর্মীর বিরুদ্ধে মানুষের ক্ষতির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে আইনগত পদক্ষেপও গ্রহণ করা হবে।

সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. বরকত মল্লিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন আফরোজা খানম রিতার পুত্র রাশিদ মাইনুল ইসলাম খান অন্ত ও রাশিদ সামিউল ইসলাম অর্ক, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব কাজী জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশারসহ অন্য নেতৃবৃন্দ।

এ সময় জেলা ও উপজেলা কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here