ভুল বিশ্বাসের রাজনীতি থেকে বেরিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান আবুল কালাম আজাদের

0
110
নাটোর-১ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ, দাঁড়িপাল্লায় ভোট চাইলেন আবুল কালাম আজাদ / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি পথসভা, উঠান বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে তার বার্তা তুলে ধরেন।

গণসংযোগকালে আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভুল নেতৃত্বের ওপর আস্থা রেখে প্রতারিত হয়েছে। তিনি বলেন, অনেকেই প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু বাস্তবে তা বাস্তবায়ন হয়নি। তাই এবার ন্যায়, সততা ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার সময় এসেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

নিজের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে জনগণকে তার কাছে আসতে হবে না; জনপ্রতিনিধিই এলাকার মানুষের কাছে গিয়ে প্রয়োজন নির্ধারণ করবেন এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগ নেবেন। তিনি আরও বলেন, দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যতে আর ভোট চাইবেন না।

গণসংযোগকালে তিনি ভোটারদের কাছ থেকে এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, থানা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রব সরকার, পাকা ইউনিয়ন জামায়াতের আমির সাহেব আলী, সেক্রেটারি আব্দুর রহমান, থানা শিবিরের সহ-সাহিত্য সম্পাদক নাঈম ইসলাম, পাকা ইউনিয়ন শিবির সভাপতি জাফর আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।

নেতারা বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ভোটের মাধ্যমেই সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here