ঠাকুরছড়ায় স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ানের পথসভা

0
123
খাগড়াছড়িতে স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান এর নির্বাচনী প্রচারণা ও পথসভা / ছবি - এই বাংলা

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি জেলা সদরের ঠাকুরছড়া এলাকায় স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে এক পথসভা করেছেন খাগড়াছড়ি-২৯৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী সমীরণ দেওয়ান।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন সংসদ নির্বাচনে সমর্থন কামনা করেন।

সভায় বক্তব্যে সমীরণ দেওয়ান বলেন, নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নের পাশাপাশি পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের জটিল সমস্যাগুলোর স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, পাহাড়ের নিজস্ব জাতি, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এলাকার কার্বারী অরুণ বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে পথসভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, কল্যাণী ত্রিপুরা, মো. সাইফুল ইসলাম, মো. বেলাল চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য পুরুষোত্তম চাকমা, ছগির ফরাজী, ননীব্রত ত্রিপুরা এবং খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন কমিটির সভাপতি সুরবিকাশ ত্রিপুরা।

পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা এলাকার উন্নয়ন, শান্তি ও সহাবস্থানের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here