বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

সদরপুরে সাইকেলসহ কিশোর নিখোঁজ, পরিবারের উদ্বেগ

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের সদরপুর উপজেলার নয়াকান্দি গ্রামে এক কিশোর বাড়ি থেকে বাইসাইকেল নিয়ে বের হয়ে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ কিশোরের নাম সামিউল মল্লিক। তিনি মিরাজুল মল্লিকের ছেলে। তাদের বাড়ি সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ডাকঘরের আওতাধীন নয়াকান্দি গ্রামে।

পরিবারের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর সামিউল একটি বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

সামিউলের সন্ধান পেলে বা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ:
০১৭৫৮-৭৫৭৮২৫
০১৮৭৮-৫৬৮০৯৮

পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে সংবাদটি ছড়িয়ে দিয়ে তাকে খুঁজে পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

এই সম্পর্কিত আরো খবর