বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
এইবাংলা অনলাইন
প্রকাশকালঃ
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরকোলা গ্রামে একটি বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন আহাত হাওলাদার (২২), তার বাবা আব্দার হাওলাদার, মনিরা বেগম (৫৫) এবং রাশিদা বেগম (৮৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে বিষয়টি প্রতিবেশীদের নজরে এলে তারা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতরে তিনজনের গলিত মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। মরদেহে পচন ধরায় হত্যাকাণ্ডটি কয়েক দিন আগেই সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ জানিয়েছে, এটি একটি নৃশংস হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।