শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

উত্তরবঙ্গের মেয়েদের খেলাধুলায় অগ্রগতি দৃশ্যমান: বিসিবি পরিচালক

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আসিফ আকবর / ছবি : এই বাংলা

কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে সংক্ষিপ্ত সফরে এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও বয়সভিত্তিক ক্রিকেট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আসিফ আকবর বলেছেন, উত্তরবঙ্গের মেয়েরা বিভিন্ন খেলাধুলায় উল্লেখযোগ্য সাফল্য দেখাচ্ছে। হ্যান্ডবল, ভলিবল, ফুটবল এবং ক্রিকেট—সব ক্ষেত্রেই মেয়েদের অংশগ্রহণ ও পারফরম্যান্স প্রশংসনীয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন


তিনি জানান, মেয়েদের খেলাধুলার পরিবেশ আরও উন্নত করতে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে নারীদের ড্রেসিংরুম সংকট দ্রুত সমাধান করা হবে।

আসিফ আকবর বলেন, বয়সভিত্তিক পর্যায়ে ১৫ থেকে ২২টি ম্যাচ আয়োজনের লক্ষ্যে সার্ভে চলছে। জাতীয় পর্যায়ে ৬ থেকে ৭টি বয়সভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়াও এগিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে শিগগিরই শুরু হতে যাচ্ছে প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট।
১৪ থেকে ১৮ বছর বয়সী তরুণ ক্রিকেটারদের দক্ষতা বাড়াতে উত্তরাঞ্চলে ভেন্যু পরিদর্শনের অংশ হিসেবে তিনি বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে আসেন।

তিনি আরও বলেন, খেলোয়াড়রা যেন অনুশীলনে সব ধরনের সুবিধা পান—সেজন্য মাঠের অবকাঠামো ও সরঞ্জাম ঘাটতি চিহ্নিত করে দ্রুত সমাধান করা হবে। দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রিকেটকে ছড়িয়ে দিতে বিসিবি কাজ করছে বলেও তিনি জানান।

২১ নভেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে তাঁর এ সফর উপলক্ষে খেলোয়াড়, কোচ, জেলা ক্রীড়া সংস্থা ও স্থানীয় ক্লাব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন—বিসিবি পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আরমানুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানসহ বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা।

এই বাংলা/এমএস

টপিক

এই সম্পর্কিত আরো খবর